২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট

ময়মনসিংহের দুটি ভেন্যুতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

এক দিনের ম্যাচের এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নিচ্ছে।

‘এ’ গ্রুপে রয়েছে ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, ঢাকা মেট্রো, খুলনা ও সিলেট। ‘বি’ গ্রুপের পাঁচ দল রাজশাহী, বরিশাল, ঢাকা উত্তর, বিকেএসপি ও রংপুর।

রোববার সার্কিট হাউজ মাঠে ঢাকা দক্ষিণ খেলবে সিলেটের বিপক্ষে। জিমন্যাশিয়াম মাঠে অন্য ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা।

৬ জুন দুটি সেমিফাইনাল এবং ৮ জুন ফাইনাল হবে।