সাকিবের শাস্তি
অখেলোয়াড়োচিত আচরণের জন্য শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তার ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
রোববার বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ব্যাট দিয়ে নিজের প্যাডে জোরে আঘাত করেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব। তার ব্যাট অল্পের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলরকে আঘাত করেনি।
তবে আইসিসির আচরণবিধির ২.২.১ ধারা ভঙ্গের দায়ে সাকিবকে জরিমানা করেন ক্রিস ব্রড।
