সিরিজ জয়ের সামনে বাংলাদেশ
প্রায় চার বছর পর বাংলাদেশের সামনে দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। রোববার বুলাওয়ায়োয় দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বেলা একটায়।
২০০৯ সালের অগাস্টে জিম্বাবুয়ে সফরেই বিদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ (৪-১ ব্যবধানে) জিতেছিল বাংলাদেশ। ২০১১ সালে সর্বশেষ সফরে ৩-২ ব্যবধানে হেরে গিয়েছিল তারা।
এবার তাই বাংলাদেশের সামনে প্রতিশোধের সুযোগ।
