চোট কাটিয়ে সেরে ওঠা সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:৪৬, ২ মে ২০১৩ | আপডেট: ১০:৪১, ২৩ আগস্ট ২০২২
জয়াবর্ধনে ছাড়াও দলে ফিরেছেন বাঁহাতি পেসার চানাকা ওয়েলেগেদারা ও বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা দুই ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে ও অ্যাঞ্জেলো পেরেরা এবং অলরাউন্ডার সচিথ পাথিরানা বাদ পড়েছেন।
বিবেচনা করা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা এবং অফস্পিনার অজন্তা মেন্ডিসকেও।
জয়াবর্ধনে ও হেরাথের ফেরা প্রত্যাশিতই ছিল। আঙ্গুলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলেননি জয়াবর্ধনে। আর টেস্টে খেললেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল হেরাথকে।
অন্যদিকে ২০১০ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ওয়েলেগেদারা।