২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের জরিমানা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে জিম্বাবুয়ে দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

নির্ধারিত ওভার রেটের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল জিম্বাবুয়ে।

আইসিসির নিয়ামানুযায়ী পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ করে জরিমানা করা হয়।

সে হিসাবে ম্যাচ রেফারি ক্রিস ব্রড জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে ম্যাচ ফির ৬০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ৩০ শতাংশ করে জরিমানা করেন।