দুর্গতদের পাশে বিসিবি
সাভারের ভবন ধসে হতাহতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বিসিবির একটি প্রতিনিধি দল সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চিকিৎসা সামগ্রী, পানীয়, শুকনো খাবার এবং এয়ার ফ্রেশনার তুলে দেয়।
এই প্রতিনিধি দলে থাকা বিসিবির গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম বলেন, “সাভারে দুর্গতদের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করেছে বিসিবি। তাই শনিবার একটি ট্রাকে করে ত্রাণ সামগ্রী নিয়ে সেনা বাহিনীর কাছে তুলে দিয়েছি আমরা। আগামীতে দুর্গতদের জন্য আরো কিছু করার পরিকল্পনা আছে বিসিবির।
সাভারের দুঃখজনক ঘটনায় শোক প্রকাশ করে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
