২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের কাছে কলকাতার হার

চল্লিশতম জন্মদিনে ব্যাট হাতে শচীন টেন্ডুলকার ব্যর্থ হলেও জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে বৃহস্পতিবারের একমাত্র খেলায় ৫ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তার দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

সাত খেলায় এটি মুম্বাইয়ের চতুর্থ জয় অন্যদিকে সমান খেলায় কলকাতার পঞ্চম হার।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই রান করে টেন্ডুলকার সুনীল নারায়ণের বলে বোল্ড হয়ে গেলে মুম্বাইয়ের শুরুটা ভালো হয় নি।

ছন্দে থাকা দীনেশ কার্তিকও বেশিক্ষণ টেকেননি, তবে মুম্বাইকে কক্ষপথেই রাখেন ডোয়াইন স্মিথ। এগারোতম ওভারের শেষ বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬২ রান করেন স্মিথ। তার ৪৫ বলের ইনিংসে ৫টি ছক্কা ও ৩টি চার।

সেখান থেকে রোহিত শর্মা (২৮ বলে ৩৪) ও কাইরন পোলার্ডের (২৪ বলে ৩৩) ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে অম্বাতি রাইডু (৮ বলে ১৩*) ও হরভজন সিংয়ের (২ বলে ৭*) অবদানও কম নয়।

১৭ রানে ৩ উইকেট নিয়ে সুনীল কলকাতার সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন ইউসুফ পাঠান (৬ বলে ১৯)। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ৪১ রানের জুটি ভালো একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জ্যাক ক্যালিস।

দলীয় ৯২ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৩৮ বলে ৩৭ রান করেন তিনি। পঞ্চম উইকেটে এউইন মর্গানের (২৫ বলে ৩১) সঙ্গে মনোজ তিওয়ারী (২৪ বলে ৩৩) ৫৪ রানের আরেকটি চমৎকার জুটির সুবাদে স্বাগতিকদের সংগ্রহ দেড়শ পেরুয়।

মুম্বাইয়ের পক্ষে প্রজ্ঞান ওঝা, লাসিথ মালিঙ্গা ও মিচেল জনসন দুটি করে উইকেট নেন।