বুধবার ৪০তম জন্মদিন তেমন সাড়ম্বরে পালন করেননি শচীন টেন্ডুলকার। কলকাতায় স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে পাঁচ পাউন্ডের একটা কেক কেটে জন্মদিন পালন করেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Apr 2013, 06:29 PM
Updated :
23 Aug 2022, 10:38 AM
স্ত্রীকে কেকের প্রথম টুকরো খাওয়ানোর পর শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে টেন্ডুলকার বলেন, “ভক্তদের ভালবাসায় আমি অভিভূত। অকুণ্ঠ ভালবাসার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আমার অসুস্থতার সময় বহু মানুষ উপবাস করে আমার জন্য প্রার্থনা করেছেন। আমি তাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে ধন্যবাদ জানাতে চাই।”
দীর্ঘ দিনের সতীর্থ অনিল কুম্বলের কথা উল্লেখ করতেও ভোলেননি। টেস্ট-ওয়ানডে দুটোরই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক বলেন, “আজ হোটেলে অনিল কুম্বলের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে শুভেচ্ছা জানিয়ে বলে যে ৪০ শুধুই একটি সংখ্যা। তার এই কথায় আমি ভীষণ অনুপ্রাণিত বোধ করছি।”
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্সে অবশ্য টেন্ডুলকারের জন্মদিন ঘটা করে পালন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
টেন্ডুলকার নিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও তার দল ৫ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিক কলকাতাকে। জন্মদিনে সেটাও বড় প্রাপ্তি ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের।
বুধবার ৪০তম জন্মদিন তেমন সাড়ম্বরে পালন করেননি শচীন টেন্ডুলকার। কলকাতায় স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে পাঁচ পাউন্ডের একটা কেক কেটে জন্মদিন পালন করেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:২৯, ২৪ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৮, ২৩ আগস্ট ২০২২