ম্যাককালামের অন্য লড়াই
অধিনায়কত্ব থেকে রস টেইলরকে অপসারণ এবং ব্রেন্ডন ম্যাককালামকে সেই দায়িত্ব অর্পণ নিয়ে কম বিতর্ক হয়নি নিউজিল্যান্ডের ক্রিকেটাঙ্গনে। এ ব্যাপারে নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে।
গত ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফেরার পর টেইলরের অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়।
নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন পার্কার তার লেখা ‘দ্য টেইলর অ্যাফেয়ার্স’ নামক নিবন্ধে টেইলরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার জন্য ম্যাককালাম ও কোচ মাইক হেসনকে সরাসরি দায়ী করেছেন। এর প্রতিবাদে পার্কারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাককালাম।
পার্কারের নিবন্ধ সম্পর্কে হেসন অবশ্য সরাসরি কিছু বলেননি। নিউজিল্যান্ডের কোচ বলেন, “আমার সম্পর্কে জন পার্কারের মন্তব্যের বিষয়ে তার (ম্যাককালামের) সঙ্গে আমি একমত। ব্যাপারটা আমার আইনজীবিরা দেখছেন। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।”
