২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল।
সিলেট প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Apr 2013, 05:04 PM
Updated :
23 Aug 2022, 10:35 AM
বৃহস্পতিবার ৬ সদস্যের দলটি স্টেডিয়ামের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পিচ ও আউটফিল্ড পরিদর্শন করে। অনুশীলন ও আবাসন ব্যবস্থা সম্পর্কেও খোঁজ-খবর নেয় দলটি।
সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নির্ভর করছে এই পরিদর্শক দলের প্রতিবেদনের ওপরে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এ নিয়ে তৃতীয় বারের মতো পরিদর্শন করল আইসিসির প্রতিনিধি দল।
বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টেডিয়ামকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে আরো কয়েক মাস সময় লাগবে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, “সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে হস্তান্তরের আগ পর্যন্ত আইসিসির প্রতিনিধি দল নিয়মিত পরিদর্শন করবে। তাদের পরামর্শ অনুযায়ী স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলবে।”
আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পুরুষ এবং কক্সবাজারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা আয়োজনে আগ্রহী বিসিবি।
সিলেটের পর পর্যায়ক্রমে অন্যান্য প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন করবে আইসিসির পরিদর্শক দল।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল।
সিলেট প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:০৪, ১৮ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৫, ২৩ আগস্ট ২০২২