২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথম বারের মতো নির্বাচন

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে (এসএলসি) প্রথম বারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়ন্থা ধর্মদাসা ও নিশান্থা রানাতুঙ্গা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সবাইকে চমকে দিয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহন ডি সিলভা। আসাঙ্গা সেনেভিরত্নেকে হারিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি ১১৩টি ভোট পেয়ে অন্য সহ-সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন কে মাথিভানান।

কোষাধ্যক্ষ পদ ধরে রেখেছেন নুসকি মোহামেদও।

নির্বাচিতদের দায়িত্বের মেয়াদ দুই বছর।