২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজে নেই পিটারসেন

হাঁটুর চোটর কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

১৬ মে থেকে লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে হেডিংলিতে, ২৪ মে থেকে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, “নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কেভিন পিটারসেনকে বাদ দেয়া হয়েছে। ডান হাঁটুর চোট কাটিয়ে তিনি এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি।”

চোটের কারণে এবারের আইপিএলেও পিটারসেনের খেলা অনিশ্চিত। তবে আগামী জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার জোরালো সম্ভাবনা।

গত মাসে নিউজিল্যান্ড সফরে তৃতীয় ও শেষ টেস্টের আগে হাঁটুতে চোট পান পিটারসেন।