২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের সূচী চূড়ান্ত

অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

রোববার থেকে শুরু হতে যাওয়া নক-আউট পদ্ধতির টি-টোয়েন্টি প্রতিযোগিতাটিতে অংশ নেবে ৭টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো।

প্রতিযোগিতার ৮টি ম্যাচই হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে খেলা হবে। প্রথম ম্যাচ সকাল ৯টায় ও দ্বিতীয় ম্যাচ বেলা ২টায় শুরু হবে। উদ্বোধনী ম্যাচে খুলনা বরিশালের বিপক্ষে খেলবে। দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর। সোমবারের প্রথম খেলায় ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ও সিলেট। ২৪ এপ্রিল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নক-আউট পর্বের প্রথম ও চতুর্থ ম্যাচের বিজয়ী দল। দ্বিতীয় সেমিফাইনাল হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের বিজয়ী দলের মধ্যে। ফাইনাল হবে ২৬ এপ্রিল। সেদিনই সকালে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। জাতীয় দল জিম্বাবুয়ে সফরে থাকলেও বাংলাদেশ গেমসের ক্রিকেটে তারকাদের উপস্থিতি দেখা যাবে। মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক অংশ নেবেন এই প্রতিযোগিতায়।