অধিনায়ক হারমানপ্রীত কাউরের শতকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ৪৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ভারত। শুক্রবার তৃতীয় ওয়ানডে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Apr 2013, 11:11 AM
Updated :
23 Aug 2022, 10:32 AM
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৬ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ২১০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে ২ উইকেট হারালেও রুমানা আহমেদ ও লতা মণ্ডল বাংলাদেশকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন।
এক পর্যায়ে অতিথিদের স্কোর ছিল ১৪২/২। কিন্তু এরপরই রুমানা (৯৪ বলে ৭৫) ও ৮ রান পর লতা (২৮) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
তারপরও চেষ্টা করেছিলেন অধিনায়ক সালমা খাতুন। কিন্তু ৩৮ বলে তার ৩৫ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে একতা বিসত ভারতের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ৭৫ রানে ২ উইকেট হারানো ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হারমানপ্রীত ও পুনম রাউত। তৃতীয় উইকেটে অধিনায়কের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে বিদায় নেয়ার আগে ৮০ রান করেন পুনম। তার ১০৪ বলের ইনিংসে ৯টি চার।
পুনমের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে হারমানপ্রীতকে (১০৩)। দ্বিতীয় শতকে পৌঁছানোর পরপরই বিদায় নিলেও দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন তিনি। তার ১০০ বলের ইনিংসটি ১১টি চার ও ২টি ছক্কায় সাজানো।
বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ও সালমা দুটি করে উইকেট নেন।
অধিনায়ক হারমানপ্রীত কাউরের শতকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ৪৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ভারত। শুক্রবার তৃতীয় ওয়ানডে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১১:১১, ১০ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২