দ্রাবিড়ের শাস্তি
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারালেও ধীর গতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
আইপিএল কর্তৃপক্ষ ২০ হাজার ডলার জরিমানা করেছে তাকে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছিল রাজস্থান রয়্যালস।
এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, “গতকাল (সোমবার) রাতে জয়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের ম্যাচে ধীর গতির ওভার রেটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড়কে জরিমানা করা হয়েছে।”
