২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাটিনসনের আইপিএল শেষ

তলপেটের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসনকে। তাই এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিকিৎসা বিষয়ক প্রধান কর্মকর্তা জাস্টিন পাওলোনি বলেন, “আগামীকাল (শুক্রবার) জেমস প্যাটিনসনের তলপেটের নিচের অংশে অস্ত্রোপচার করানো হবে। সম্প্রতি ভারত সফরের শেষ দিকে এই সমস্যা তাকে ভালোই ভুগিয়েছিল।”

অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগতে পারে প্যাটিনসনের। তাই আগামী জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে না পাওয়ার আশঙ্কায় অস্ট্রেলিয়া।