২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘নো’ বলের নতুন নিয়ম

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ‘নো’ বলের নতুন নিয়ম প্রবর্তন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এই নিয়মে কোনো বোলার বল করার সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানের উইকেট ভেঙে দিলে বলটি ‘নো’ হিসাবে বিবেচিত হবে। এর আগে এ ধরণের পরিস্থিতিতে বলটিকে ‘ডেড’ হিসাবে ধরা হত।

এই নিয়ম ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ ৩ মে বুলাওয়েতে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে এই নিয়মের আওতায় প্রথম ম্যাচ।

আইসিসির মহাব্যবস্থাপক-ক্রিকেট জিওফ অ্যালারডাইস বলেন, “এই সিদ্ধান্ত নেয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে একজন বোলার বল করার সময় উইকেট ভেঙ্গে দিলে তা ডেড বল হিসাবে বিবেচিত হত। আগামী ১ অক্টোবর থেকে নো বলের নতুন নিয়ম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তবে আইসিসি ক্রিকেট কমিটি এমসিসির এই সিদ্ধান্তকে বিবেচনায় নিয়ে নিয়মটি যত দ্রুত সম্ভব কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।”