আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতাই তার কারণ।
রয়টার্স
.
রয়টার্স
Published :
01 Apr 2013, 08:50 PM
Updated :
23 Aug 2022, 10:28 AM
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২৩.২ গড়ে মাত্র ১১৬ রান করেছেন ইউনুস। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
অবশ্য প্রায় চার বছর ধরেই ৫০ ওভারের ক্রিকেটে রানের মধ্যে নেই ইউনুস। ২০০৯ থেকে ২০১৩ সালের এ পর্যন্ত তার ওয়ানডে গড় যথাক্রমে ২২.১, ২১.৫, ৩৫.৪২, ২২.৫ ও ১৮.৮৫।
ওয়ানডেতে ইউনুসের ৬টি শতকের সর্বশেষটি এসেছিল ২০০৮ সালের ১৬ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দল: নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, আহমেদ শেহজাদ, মিসবাহ-উল-হক, হারিস সোহেল, আসাদ শফিক, উমর আকমল, শোয়েব মালিক, উমর আমিন, সোহেল তানভীর, হাম্মাদ আজম, আজহার আলী, শহীদ আফ্রিদি, আসাদ আলী, আনোয়ার আলী, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, উমর গুল, রাহাত আলী, এহসান আদিল, ইমরান খান, আইজাজ চিমা, ইয়াসির আরাফাত, সাঈদ আজমল, আব্দুর রেহমান, জুলফিকার বাবর, কামরান আকমল ও মোহাম্মদ রিজওয়ান।
আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতাই তার কারণ।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ২০:৫০, ১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:২৮, ২৩ আগস্ট ২০২২