ভারত সফরের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Mar 2013, 07:49 PM
Updated :
23 Aug 2022, 10:27 AM
সোমবার বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
৩১ মার্চ বাংলাদেশ বরোদায় পৌঁছানোর পর সেখানেই ২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি হবে। আহমেদাবাদে ওয়ানডে সিরিজ হবে ৮, ১০ ও ১২ এপ্রিল।
বাংলাদেশ দলের ১৩ এপ্রিল দেশে ফেরার কথা।
বাংলাদেশ দল: সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখী, রিতু মণি, সোহেলি আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন ও ফাহিমা খাতুন।
অপেক্ষমান: শায়লা শারমীন, সাথিরা জাকির, সাবিকুন নাহার, লিলি রাণী ও রিফাত আরা।