প্রথম ওয়ানডেতে চোট পাওয়া তামিম ইকবালের সিরিজ শেষ। তার জায়গায় শ্রীলঙ্কায় যাচ্ছেন শামসুর রহমান।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Mar 2013, 12:45 PM
Updated :
23 Aug 2022, 10:26 AM
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সোমবার তামিম দেশে ফিরবেন আর সেদিনই শামসুরের শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা।
দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো খেলে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর। কিন্তু টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটির চূড়ান্ত দলেই সুযোগ পাননি।
তামিমের জায়গায় শামসুরকে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, “শুভ (শামসুর) বিপিএলে খুব ভালো খেলেছিল। তাই তাকেই আমাদের সবচেয়ে যোগ্য বলে মনে হয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি শামসুরের। তবে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন তিনি।
প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া তামিমের সোমবার সকাল সাড়ে ১১টায় দেশে ফেরার কথা। তাকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
প্রথম ওয়ানডেতে চোট পাওয়া তামিম ইকবালের সিরিজ শেষ। তার জায়গায় শ্রীলঙ্কায় যাচ্ছেন শামসুর রহমান।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:৪৫, ২৪ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৬, ২৩ আগস্ট ২০২২