২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাইনাল’ টেস্টে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম দুই টেস্টে ফলাফল আসেনি। শুক্রবার থেকে অকল্যান্ডে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টকে ঘিরে তাই ফাইনালের আবহ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Mar 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

ওয়ানডে ও টি-টোয়েন্টি ‍দুটো সিরিজই জিতে নেয়া ইংল্যান্ড টেস্ট সিরিজেও জয়ের প্রত্যাশী। তাদের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, “আমাদের সামনে পাঁচটি কঠিন দিন অপেক্ষা করছে। আমরা যতটা সম্ভব মৌসুমের শেষটা ভালো করতে চাই।”

অতিথিদের জন্য দুঃসংবাদ, চোটের কারণে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন অকল্যান্ডে খেলতে পারবেন না। তার জায়গায় সুযোগ পেতে পারেন জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দলের পারফরম্যান্স নিয়ে তেমন সন্তুষ্ট নন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শেষ ম্যাচে হেরে সিরিজ জয়ের সুযোগ নষ্ট করেছে স্বাগতিকরা। সেই প্রসঙ্গ টেনে ম্যাককালাম বলেন, “আমাদের দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। তবে একই সঙ্গে একটা বাস্তবতাও মাথায় রাখতে হবে। তা হলো, আমাদের পাঁচ দিনই খুব ভালো খেলতে হবে। (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ নির্ধারণী দুই ম্যাচেই ইংল্যান্ড ভালো খেলেছিল। আর আমরা জয়ের সুযোগ নষ্ট করেছিলাম। তাই আমরা দলগতভাবে কতটা উন্নতি করেছি তা বোঝার জন্য এটা একটা বড় পরীক্ষা।”