২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সাহায্য করতে চান আকরাম

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তরুণ প্রতিভাবান পেসার খুঁজে বের করার জন্য পাকিস্তানকে সাহায্য করতে তিনি প্রস্তুত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Mar 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

গত সপ্তাহে পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানান, ঘরোয়া ক্রিকেট থেকে তেমন প্রতিভাবান উঠে না আসায় জাতীয় দলে পেস বোলিং সঙ্কট চলছে।

তবে টেস্টে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২টি উইকেট নেয়া আকরাম ভবিষ্যত নিয়ে তেমন চিন্তিত নন। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ে আমি হতাশ নই। আমরা সব সময়ই নিখাদ ও রোমাঞ্চকর প্রতিভা পেয়ে এসেছি। আমি নিশ্চিত, দেশ ‍জুড়ে ভালোভাবে খোঁজা হলে আমরা ভালো পেসার পাবই।”

এরপর জাতীয় দলকে এ ব্যাপারে সাহায্য করার আকাঙ্ক্ষার কথা জানিয়ে আকরাম বলেন, “যে ভূমিকাতেই হোক না কেন, আমি সব সময় পাকিস্তানের ক্রিকেটকে সাহায্য করতে প্রস্তুত। অতীতে বোর্ডের জন্য আমি পেস বোলিং ক্যাম্পের আয়োজন করেছিলাম। আমি আবার তা করতে পারি।”

আইসিসির বর্তমান টেস্ট-ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের কোনোটিতেই সেরা দশে পাকিস্তানের কোনো পেসার নেই।