কলম্বো টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন রঙ্গনা হেরাথ। অথচ এই বাঁহাতি স্পিনারকে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখেনি শ্রীলঙ্কা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
18 Mar 2013, 01:40 PM
Updated :
23 Aug 2022, 10:24 AM
হেরাথকে অবশ্য বাদ নয়, বিশ্রাম দিয়েছে সনাথ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। বাদ পড়েছেন গলে প্রথম টেস্টে নিষ্প্রভ আরেক স্পিনার অজন্তা মেন্ডিস।
শ্রীলঙ্কা দলে দুজন নবাগত Ñ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা ও অলরাউন্ডার সাচিথ পাথিরানা। প্রথম বারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টেস্ট সিরিজে খেলা ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগেও।
তবে আঙুলের চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের ফেরা হয়নি।
২৩ ও ২৫ মার্চ হাম্বানটোটায় হবে প্রথম দুটি ওয়ানডে। পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মার্চ।
প্রথম দুই ওয়ানডের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, কুশল জেনিথ পেরেরা, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সাচিত্রা সেনানায়েকে, উপুল থারাঙ্গা, কিথুরুয়ান ভিথানাগে, অ্যাঞ্জেলো পেরেরা, শামিন্দা এরাঙ্গা ও সাচিথ পাথিরানা।
কলম্বো টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন রঙ্গনা হেরাথ। অথচ এই বাঁহাতি স্পিনারকে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখেনি শ্রীলঙ্কা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৩:৪০, ১৮ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৪, ২৩ আগস্ট ২০২২