২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটনে বৃষ্টিরই ‘জয়’

আগের দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। সোমবার শেষ দিনে বৃষ্টির কারণে একটি বলও হতে পারেনি। ওয়েলিংটনে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট তাই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বেশ কয়েক বার মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় বেলা ২টার দিকে টেস্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

২২ মার্চ থেকে অকল্যান্ডে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর


ইংল্যান্ড: ৪৬৫ (ট্রট ১২১, কম্পটন ১০০, প্রায়র ৮২, পিটারসেন ৭৩; মার্টিন ৪/১৩০)

নিউজিল্যান্ড: ২৫৪ (ম্যাককালাম ৬৯, ওয়াটলিং ৬০; ব্রড ৬/৫১) ও ১৬২/২ (ফুলটন ৪৫, রাদারফোর্ড ১৫, উইলিয়ামসন ৫৫*, টেইলর ৪১*; অ্যান্ডারসন ১/২৭, পানেসার ১/৪৪)