২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিলিংফোর্ডের ঘূর্নিতে বিধ্বস্ত জিম্বাবুয়ে

শেন শিলিংফোর্ডের দুর্দান্ত বোলিংয়ে ব্রিজটাউনে প্রথম টেস্টে জিম্বাবুয়েকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 08:45 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৬ উইকেট নিয়ে শিলিংফোর্ডই ম্যাচের সেরা খেলোয়াড়। এই দীর্ঘদেহী অফস্পিনারের ঘূর্ণিতে জিম্বাবুয়ে চুরমার হয়ে যাওয়ায় তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পরই খেলা শেষ।

আগামী বুধবার থেকে ডমিনিকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বৃহস্পতিবার ৩ উইকেটে ৪১ রান নিয়ে ব্যাট করতে নেমে শিলিংফোর্ডের করা দিনের প্রথম ওভারেই অধিনায়ক ব্রেন্ডন টেলরকে (৬) হারায় জিম্বাবুয়ে। কেমার রোচের করা পরের ওভারে বোল্ড হয়ে যান ‘নাইটওয়াচম্যান’ রেমন্ড প্রাইসও (৭)।

৪৭ রানে ৫ উইকেট হারানো অতিথিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রেইগ আর্ভিন (অপরাজিত ২৩) ও গ্রায়েম ক্রেমার (১৪) লড়াইয়ের চেষ্টা করলেও ১০৭ রানে অলআউট হয়ে যায় তারা।

লক্ষ্য মাত্র ১২ রানের হলেও সেজন্য কাইরন পাওয়েলকে হারাতে হয়েছে ক্যারিবীয়দের।