বৃষ্টির বাধায় দ্বিতীয় দিন
বৃষ্টির বাধায় একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ৬ ওভার।
সোমবার মুতারার উয়াইনওয়াত্তে স্টেডিয়ামে ৯ উইকেটে ৩৯৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমার্জিং দল।
দ্বিতীয় দিন ১২ রান যোগ করেন ৪১০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এগারো নম্বর ব্যাটসম্যান কাসুন মদুশঙ্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন নিজের তৃতীয় উইকেট নেন ইলিয়াস সানি।
জবাবে মাত্র ২ ওভার ৪ বল ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। তাতে কোনো উইকেট না হারিয়ে ৮ রান করেছে অতিথিরা। জহুরুল ইসলাম ৭ ও এনামুল হক বিজয় ১ রানে ব্যাট করছেন।
৮ মার্চ গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমার্জিং দল প্রথম ইনিংস: ৪১০ (সিলভা ২৯, জয়াসুন্দরা ২০, জয়াসুরিয়া ২৬, পেরেরা ১৫, ভিথাঙ্গে ১৬৮*, প্রিয়াঞ্জন ৮৩, ডিকওয়াল্লা ১৪, জয়ারত্নে ৫, মেন্ডিস ৬, গামাগে ১৮, মদুশঙ্কা ১; সোহাগ ৫/১০৪, সানি ৩/৭৪, মাহমুদুল্লাহ ১/৩৫, রুবেল ১/৮২)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮/০ (জহুরুল ৭*, বিজয় ১*)
