২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ‘লজ্জা’ মোচনের সুযোগ

টেস্ট সিরিজে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৩-০ ব্যবধানে। সীমিত ওভারের ক্রিকেটে সেই ‘লজ্জা’ মোচনের সুযোগ তাদের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 08:49 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

রোববার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবার দক্ষিণ আফ্রিকার সামনে পাকিস্তান। শুক্রবার ডারবানে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।

১০ মার্চ থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার হতাশা ভুলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উত্তরসূরীদের ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন জাভেদ মিয়াঁদাদ।

পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান লাহোরে সাংবাদিকদের বলেন, “দেশের মানুষের সমর্থন ও আত্মবিশ্বাস ফিরে পেতে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলকে অবশ্যই ভালো করতে হবে।”

“সাম্প্রতিক সময়ে ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আমরা ভালো করেছি। কিছুদিন আগে আমরা ভারতকে হারিয়েছি। আমার বিশ্বাস, আসন্ন সিরিজে আমাদের ক্রিকেটাররা ভালো করবে এবং সিরিজও জিতবে,” যোগ করেন মিয়াঁদাদ।