বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিব আল হাসানের অস্ত্রোপচার হবে মঙ্গলবার।
ক্রীড়া প্রতিবেদক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 Feb 2013, 01:33 PM
Updated :
23 Aug 2022, 10:16 AM
অস্ত্রোপচারের পর চার থেকে সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ এই অলরাউন্ডারকে।
ডা. দেবাশীষ বলেন, “মঙ্গলবার সাকিবের অস্ত্রোপচার। তাকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।”
চোটের কারণে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে রাখা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারকে। এর আগে চোটের কারণে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলা হয় নি তার।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্কট বার্নের পরামর্শ নিতে গত বুধবার রাতে দেশ ছাড়েন সাকিব। শুক্রবার সিডনিতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখে ডা. বার্ন অস্ত্রোপচারের পরামর্শ দেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিব আল হাসানের অস্ত্রোপচার হবে মঙ্গলবার।
ক্রীড়া প্রতিবেদক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৩:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৩ | আপডেট: ১০:১৬, ২৩ আগস্ট ২০২২