শিরোপা সেন্ট্রাল জোনের
প্রথম বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের চতুর্থ দিন বিসিবি নর্থ জোনকে ৩১ রানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১২২ রান প্রয়োজন ছিল নর্থ জোনের, সেন্ট্রাল জোনের ৫ উইকেট।
সোমবার ৫ উইকেটে ১২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে নর্থ জোন। তাদের স্বপ্ন দেখাচ্ছিল অধিনায়ক জহুরুল ইসলাম ও সানজামুল ইসলাম। ষষ্ঠ উইকেটে আগের দিনের তাদের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিকে সকালে ১০৬ পর্যন্ত নিয়ে যান তারা।
দলীয় ১৭৭ রানে সানজামুলকে (৬১) শামসুর রহমানের ক্যাচে পরিণত করে নর্থ জোনকে বড় একটা ধাক্কা দেন ইলিয়াস সানি। সানজামুলের ৯৯ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা।
এরপওর নর্থ জোনের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন জহুরুল (৮১)। দলীয় ২১৯ রানে তাকে ফিরিয়ে দিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মোশাররফ হোসেন। জহুরুলের ১৩৩ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা।
সেন্ট্রাল জোনের পক্ষে মোশাররফ ও সানি তিনটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে শতক করা সেন্ট্রাল জোনের রকিবুল হাসানে এবং ১১ উইকেট ও অর্ধশতকের সৌজন্যে নর্থ জোনের সানজামুল যৌথভাবে ম্যাচ সেরা।
সেন্ট্রাল জোন: ২৭৭ ও ২৪৭ (শামসুর ২৪, সানি ১, রকিবুল ৬৮, মোশাররফ ১১ মার্শাল ৫, আশরাফুল ৪১, মেহরাব ০, শুভাগত ০, নুরুল ৫৫, শাহাদাত ১৯*, তাসকিন ৪; সানজামুল ৮/৭৩, ফরহাদ রেজা ২/৩৯)
নর্থ জোন: ২৭৪ ও ২১৯ (মাইশুকুর ১৩, ফরহাদ হোসেন ৫, সাব্বির ১২, নাঈম ৫, নাসির ১৯, জহুরুল ৮১, সানজামুল ৬১, ফরহাদ রেজা ৮, সাজেদুল ২, সজীব ১১, শুভাশীষ ০*; সানি ৩/২৬, মোশাররফ ৩/৬২, আশরাফুল ২/৫২, তাসকিন ১/১৮, শাহাদাত ১/৪৮)
