অ্যাবটের তোপে বিধ্বস্ত পাকিস্তান
১১.৪-৪-২৯-৭ Ñ অভিষেক টেস্টে কাইল অ্যাবটের বোলিং ফিগার। দক্ষিণ আফ্রিকার পেসারের তোপে বিধ্বস্ত হয়ে ফলো-অনে পড়া পাকিস্তান তৃতীয় ও শেষ টেস্টেও হারের সামনে দাঁড়িয়ে।
সেঞ্চুরিয়নে স্বাগতিকদের ৪০৯ রানের জবাবে ১৫৬ রানে শেষ হয়ে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই অতিথিরা। ১ উইকেটে ১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তানের ইনিংস হার এড়াতেই আরো ২৩৯ রান প্রয়োজন।
সুপারস্পোর্ট পার্কে ৬ উইকেটে ৩৩৪ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকানদের চার শ’ পার করাতে প্রধান অবদান এবি ডি ভিলিয়ার্স ও ভার্নন ফিল্যান্ডারের।
অপরাজিত ৯৮ রান নিয়ে্ ব্যাট করতে নামা ডি ভিলিয়ার্স তার শতককে টেনে নিয়ে যান ১২১ রান পর্যন্ত। আগের দিন শেষে ৪৫ রানে অপরাজিত ফিল্যান্ডারের ব্যাট থেকে আসে ৭৪ রান।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রাহাত আলী ৬ উইকেট নিলেও সেজন্য তার খরচ ১২৭ রান।
ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা কিন্তু খারাপ হয়নি। তবে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর অ্যাবটের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো রকমে দেড় শ’ পেরোয় তারা।
যদিও তাতে ফলো-অনের লজ্জা দূর হয়নি। বরং তিন টেস্টের সিরিজে ৩-০তে হারের শঙ্কার সামনে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪০৯ (স্মিথ ৫, আলভিরো ১০, আমলা ৯২, দু প্লেসি ২৯, ডি ভিলিয়ার্স ১২১, এলগার ৭, পিটারসন ২৮, ফিল্যান্ডার ৭৪, অ্যাবট ১৩, ক্লাইনভেল্ট ০, স্টেইন ৫; রাহাত ৬/১২৭, এহসান ২/৫৪, ইউনুস ১/২৮)
পাকিস্তান: ১৫৬ (হাফিজ ১৮, ফারহাত ৩০, আজহার ৬, ইউনুস ৩৩, মিসবাহ ১০, আসাদ ৬, সরফরাজ ১৭, আজমল ০, এহসান ৯, ইরফান ০, রাহাত ০*; অ্যাবট ৭/২৯, ফিল্যান্ডার ২/৩০, স্টেইন ১/২৫) ও ১৪/১ (হাফিজ ০, আজহার ৫*, ইউনুস ৮*; স্টেইন ১/৯)
