২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচকের সমালোচনায় আফ্রিদি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাকে রাখলেও ‘এটাই শহীদ আফ্রিদির জন্য শেষ সুযোগ’ বলে এক ধরণের হুমকিও দিয়ে রেখেছেন ইকবাল কাশিম। সেজন্য পাকিস্তানের প্রধান নির্বাচকের তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:14 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ওয়ানডের দ্রুততম শতকের মালিক বলেন, “আমি জানি না কী কারণে বা কিসের ভিত্তিতে ইকবাল কাশিম আমার সম্পর্কে এমন মন্তব্য করলেন। তবে কারোরই আমার ওপরে কোনো রকম চাপ সৃষ্টি করা উচিৎ নয়।”

“আমার ভক্তরা চায় আমি যেন খেলা চালিয়ে যাই। কত দিন খেলা চালিয়ে যাব বা কবে বিদায় বলবো সে সিদ্ধান্ত শুধু আমিই নেব। আমিই সব সময়ই বলেছি, আমার অবসরের ব্যাপারে কাউকে মত প্রকাশের কোনো সুযোগ দেব না,” যোগ করেন আফ্রিদি।   

দক্ষিণ আফ্রিকায় সাফল্য পাওয়ার ব্যপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের সাবেক অধিনায়ক আরো বলেন, “ভালো করার আত্মবিশ্বাস নিয়েই আমি দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। অতীতের মতো এবারো ভালো করার চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।”

১ ও ৩ মার্চ দুটি টি-টেয়েন্টি এবং ১০, ১৫, ১৭, ২১ ও ২৪ মার্চ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।