২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পথে সাকিব

চিকিৎসার জন্য বুধবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, “আজ (বুধবার) রাত সোয়া দশটায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন সাকিব।”

মঙ্গলবার বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ভিসার জন্য অপেক্ষা করছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও সাকিবের খেলা নির্ভর করছে সিডনির এক চিকিৎসকের রিপোর্টের ওপরে।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “সিডনির সেন্ট ভিনসেন্ট ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক স্কট বার্নসকে দেখাবেন সাকিব। শুক্রবার সাকিবের চোটের অবস্থা বোঝার জন্য একটি পরীক্ষা করাতে পারেন ডা. বার্নস।” “তবে তার চোট নিয়ে তেমন শঙ্কা নেই। যদিও প্রয়োজন মনে করলে বার্নস আরো কিছু পরীক্ষা করতে পারেন,” যোগ করেন তিনি। সাকিবের জঙ্ঘাস্থির চোট বেশ পুরনো। অবস্থার অবনতি হওয়ায় গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাকে বিশ্রাম দেয়া। বিপিএলেও দুটি ম্যাচ খেলতে পারেননি। তবু গতবারের মতো এবারো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাকিব।