টেস্ট অলরাউন্ডদের শীর্ষে ফিরলেন সাকিব
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান।
গত এক বছরে মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পাওয়া সাকিব ৩৮৭ পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসকে (৩৮২)।
