‘রেইস টু দ্য ফাইনাল’ এ ঢাকার কাছে হারের পরও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল সিলেটের সামনে। কিন্তু দ্বিতীয় সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। অন্য দিকে দুরন্ত রাজশাহীকে হারিয়ে প্রথম সেমিফাইনালের বাধা পেরুনো চট্টগ্রাম দ্বিতীয় বাধাটিও পেরিয়ে পৌঁছেছে ফাইনালে।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৯ রান করে সিলেট। জবাবে ১৯ ওভার ১ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানেই দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। তৃতীয় উইকেটে নুরুল হাসানের সঙ্গে নাঈম ইসলামের ৫৬ রানের জুটি খেলায় ফেরায় দলকে।
দলীয় ৬০ রানে নাঈমের (২৭ বলে ৩১) বিদায়ের পর নুরুল (৩০ বলে ৩৩) ও অধিনায়ক মাহমুদুল্লাহও সাজঘরের পথ ধরলে আবারো চাপে পড়ে চট্টগ্রাম। ষষ্ঠ উইকেটে আরিফুল ইসলামের সঙ্গে রায়ানটেন ডোসকাটের ৫০ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে আসে।
২৩ বল স্থায়ী জুটিতে মোহাম্মদ নবীর করা সতেরতম ওভারে ১৬ ও এল্টন চিগুম্বুরার করা আঠারতম ওভারে ২১ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডোসকাটে-আরিফুল (১২ বলে ২৩)।
আরিফুল বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ডোসকাটে। তার ২৮ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
সিলেটের পক্ষে নাজমুল হোসেন ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৬ রানেই পল স্টার্লিংয়ের বিদায়ে সিলেটের শুরুটা ভালো হয় নি। ১৩ বলে ৫ রান করে ডোয়াইন স্মিথ ও ২২ বলে ১৪ রানে শিবনারায়ণ চন্দরপলের বিদায় দলের বিদায় আরো বাড়ায়।
১৫ বলে ১০ রান করা নবীর ইনিংসও টি-টোয়েন্টি মেজাজের নয়। এ সবের যোগফলে ১২ ওভারে ৬৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে সিলেট।
সেখান থেকে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অধিনায়ক মুশফিকুর রহিম ও চিগুম্বুরার। পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে মুশফিক (২০ বলে ৩৬) বিদায় নিলেও ২৫ বলে ৩টি করে ছক্কা ও চারের সাহায্যে ৪২ রানে অপরাজিত থকেন চিগুম্বুরা।
চট্টগ্রামের পক্ষে এনামুল হক জুনিয়র ও কেভন কুপার দুটি করে উইকেট নেন।