আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
রয়টার্স
.
রয়টার্স
Published :
14 Feb 2013, 06:28 PM
Updated :
23 Aug 2022, 10:12 AM
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ম্যাথিউসের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। গত বছরের জানুয়ারিতে দলের ক্রান্তিকালে আবার নেতৃত্ব নিতে রাজি হওয়া মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। টেস্ট-ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্বও তার কাঁধে।
বৃহস্পতিবার টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এই দলে ৬টি নতুন মুখ।
তারা হলেন ব্যাটসম্যান আশেন সিলভা ও কিথরুয়ান ভিতাঙ্গে, পেসার দুশমান্থা চামিরা, অফস্পিনার থারিন্ডু কৌশল, উইকেটরক্ষক কুশল পেরেরা ও লেগ স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস। পেরেরা ও মেন্ডিসের অবশ্য এরই মধ্যে ওয়ানডে অভিষেক হয়েছে।
অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন থিলান সামাবীরা, থারাঙ্গা পারানাভিতানা, প্রসন্ন জয়াবর্ধনে, সুরাঙ্গা লাকমল ও ধাম্মিকা প্রসাদ। ঐ সফরে হাতে চোট পাওয়া কুমার সাঙ্গাকারাকে অবশ্য রাখা হয়েছে। তবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপরে।
শ্রীলঙ্কার প্রাথমিক দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, দিমুথ করুনারত্নে, আশেন সিলভা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, কুশল পেরেরা, জীবন মেন্ডিস, কিথরুয়ান ভিতাঙ্গে, অজন্তা মেন্ডিস, সুরাজ রানদিভ, নুয়ান কুলাসেকারা, শামিন্দা এরাঙ্গা, চানাকা ওয়েলেগেদেরা, নুয়ান প্রদীপ, দুশমন্থা চামিরা, রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কৌশল।
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৮:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৩ | আপডেট: ১০:১২, ২৩ আগস্ট ২০২২