২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালাম-ঝড়ে সমতায় নিউজিল্যান্ড

অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯২ রানের ভালো সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।

মাত্র ৩৮ বলে ৫টি ছক্কা ও ৬টি চারে ৭৪ রান করেন ম্যাককালাম। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ৪৭ ও হামিশ রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৪০ রান।

জবাবে জস বাটলার ৩০ বলে ৫৪ রান করলেও ১৯.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

১৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার জেমস ফ্র্যাঙ্কলিন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯২/৬ (গাপটিল ৪৭, রাদারফোর্ড ৪০, ব্রেন্ডন ম্যাককালাম ৭৪, রস টেইলর ৪, মানরো ৭, ইলিয়ট ৪, ফ্র্যাঙ্কলিন ৬*, নাথান ম্যাককালাম ০*; ডার্নবাখ ৩/৩৮, রাইট ২/২৪, ট্রেডওয়েল ১/২০)

ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৩৭ (লাম্ব ১৭, হেলস ৫, রাইট ০, বেয়ারস্টো ৮, মর্গান ১৩, বাটলার ৫৪, প্যাটেল ৬, ব্রড ১, ট্রেডওয়েল ২২, ফিন ৫*, ডার্নবাখ ০; ফ্র্যাঙ্কলিন ৪/১৫, বাটলার ২/৯, ম্যাকক্লেনাগান ২/২৪, নাথান ম্যাককালাম ১/২৬)