শেষ ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার জয়
অ্যাডাম ভোজেসের প্রথম আন্তর্জাতিক শতকের সুবাদে শেষ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সুবাদে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
মেলবোর্ন ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৪ রান করে অস্ট্রেলিয়া। ১০৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১১২ রান করে অপরাজিত থেকে যান ভোজেস।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসও প্রথম আন্তর্জাতিক শতক (১২১ বলে ১০০) পেলেও ২৫৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
তিনটি করে উইকেট নেন দুই পেসার ক্লিন্ট ম্যাকে ও মিচেল জনসন।
বুধবার ব্রিসবেনে একমাত্র টি-টোয়েন্টিতে আবার মুখোমুখি হবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭৪/৫ (ওয়াটসন ০, ফিঞ্চ ১, হিউজ ২৯, মার্শ ৪০, ভোজেস ১১২*, হ্যাডিন ৪৩, ফকনার ৩১*; ডোয়াইন ব্রাভো ২/৬২, বেস্ট ২/৭১, রোচ ১/৫২)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৫ ওভারে ২৫৭ (চার্লস ১০০, পাওয়েল ২, ড্যারেন ব্রাভো ৩৩, ডোয়াইন ব্রাভো ১৩, পোলার্ড ৪৫, ডিওনারাইন ৪, টমাস ১৯, স্যামি ২৩, নারাইন ০, রোচ ২*, বেস্ট ০; জনসন ৩/৫০, ম্যাকে ৩/৫২, ডোহার্টি ১/৪৬, ফকনার ১/৪৭, কাটিং ১/৫৩)
ম্যাচ সেরা: অ্যাডাম ভোজেস
সিরিজ সেরা: মিচেল স্টার্ক
