২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সহজ জয়

অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার সেরা বোলিং ও লুক রাইটের অলরাউন্ড নৈপুণ্যে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সহজেই ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Feb 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে মঙ্গলবার, হ্যামিল্টনে।

অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে লুক রাইট (২০ বলে ৪২), এউইন মর্গান (২৬ বলে ৪৬), জনি বেয়ারস্টো (২২ বলে ৩৮) ও জস বাটলারের (১৬ বলে অপরাজিত ৩২) আক্রমণাত্মক ব্যাটিং ৭ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ এনে দেয় ইংল্যান্ডকে।

টি-টোয়েন্টিতে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ রান ছিল ২০২, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

জবাবে ৯ উইকেটে ১৭৪ রান করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মার্টিন গাপটিল। তিন মাস পর দলে ফেরা সাবেক অধিনায়ক রস টেইলরের ব্যাট থেকে আসে ১৩ রান।

২৪ রানে ৪ উইকেট নিয়ে ব্রড অতিথিদের সেরা বোলার। স্টিভেন ফিন তিনটি এবং রাইট নেন দুই উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৪/৭ (লাম্ব ২২, হেলস ২১, রাইট ২২, মর্গান ৪৬, বেয়ারস্টো ৩৮, বাটলার ৩২*, প্যাটেল ২, ব্রড ৪, ট্রেডওয়েল ০; বোল্ট ২/৪০, এলিস ২/৪০, হিরা ২/৪২, ম্যাকক্লেনাগান ১/২৯)

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৯ (রাদারফোর্ড ১৮, গাপটিল ৪৪, ব্রেন্ডন ম্যাককালাম ১০, টেইলর ১৩, মানরো ২৮, ফ্র্যাঙ্কলিন ৮, নাথান ম্যাককালাম ৩, এলিস ৪, হিরা ২০*, বোল্ট ৪, ম্যাকক্লেনাগান ৬*; ব্রড ৪/২৪, ফিন ৩/৩৯, রাইট ২/২৯)