২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামিনীর শতকে ভারতের মেয়েদের দারুণ সূচনা

থিরুশ কামিনীর দুর্দান্ত শতকের সুবাদে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ১০৫ রানে হারিয়েছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৬ উইকেটে ২৮৪ রানের ভালো সংগ্রহ এনে দিতে কামিনীর পাশাপাশি পুনম রাউতেরও (৭২) বড় অবদান। ৩৭ ওভারে ১৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজনে।

ঠিক ১০০ করে রান আউট হয়ে যাওয়া কামিনীর ১৪৬ বলের দারুণ ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা।

কামিনী-রাউতের সঙ্গে ঝুলন গোস্বামী (২১ বলে ৩৬) ও হারমানপ্রীত কাউরের (২২ বলে ৩৬) দুটো ঝড়ো ইনিংসের যোগফলে বড় সংগ্রহ পেয়ে যায় স্বাগতিকরা।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪ ওভার ৩ বলে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয় মেয়েরা। সর্বোচ্চ ৩৯ রান আসে ডিয়ান্ড্রা ডটিনের ব্যাট থেকে।

নাগারাজন নিরঞ্জনা তিনটি এবং দুটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও গওহর সুলতানা।