২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের অনন্য অর্জনের টেস্ট

১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম বারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

শুক্রবার গ্রায়েম স্মিথের জীবনের এক বিশেষ দিন। এ দিন ৩২ বছর পূর্ণ করতে যাচ্ছেন তিনি। তবে তার চেয়েও বড় কথা, ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম বারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে তাই সবচেয়ে বেশি আলোচনা স্মিথকে ঘিরে।

এমন এক অর্জনের সামনে দাঁড়িয়েও স্মিথ কেমন জানি নির্লিপ্ত। তিনি বলেন, “আমি যে এত বড় একটা রেকর্ডের এত কাছে দাঁড়িয়ে, কখনো-কখনো তা মেনে নিতে দ্বিধা হয়। ২২ বছর বয়সে প্রথম বারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়ার সময় আমি শুধু প্রার্থনা করতাম পরের ওভারটা যেন ভালো কাটে।”

একে তো প্রতিপক্ষ টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল, তার ওপরে স্বাগতিকের সুবিধা পাচ্ছে। পাকিস্তানের সামনে তাই কঠিন পরীক্ষা।

মিসবাহ-উল-হক অবশ্য নিজেদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। পাকিস্তানের অধিনায়ক বলেন, “এক নম্বর দলের সঙ্গে লড়াই করা সহজ নয়। কিন্তু গত দুই-আড়াই বছরে আমরা চ্যালেঞ্জ নিতে শিখেছি। বিশ্বের সেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থে্যর প্রমাণ দেয়ার এটাই সুযোগ।