২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা না পেয়ে হতাশ রাজ্জাক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিশ্রুতি অনুযায়ী প্র্রথম কিস্তির টাকা না পাওয়ায় ক্রিকেটারদের শঙ্কার মধ্যে থাকার কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক আব্দুর রাজ্জাক। তিনি নিজেও এ নিয়ে ভীষণ হতাশ।

অনীক মিশকাত অনীক মিশকাত

. , চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিলেট রয়্যালসের কাছে রংপুর রাইডার্স ৫ উইকেটে হেরে যাওয়ার পর রাজ্জাক বলেন, “এখনো ক্রিকেটাররা চুক্তির ২৫ শতাংশ টাকা পাননি। এ নিয়ে তারা শঙ্কিত।” “আমরা এখনো পর্যন্ত বিনা পয়সাতেই খেলছি বলা যায়। খারাপ তো লাগবেই। আমাদের জীবন কীভাবে চলবে? এখনো তো আমাদের চুক্তিই হয়নি,” যোগ করেন রংপুর রাইডার্সের হতাশ অধিনায়ক। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। শুধু জানিয়েছেন, “মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ঢাকায় গিয়েই আমাদের টাকা দিয়ে দেবেন। উনারা এই প্রতিশ্রুতি রাখলেই ভালো।” মাঠের বাইরের এ সব অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলায় প্রভাব ফেলছে জানিয়ে রাজ্জাক আরো বলেন, “এমন গুরুতর সমস্যার সমাধান না হলে খেলায় তার প্রভাব তো পড়বেই।