শুক্রবার থেকে জোহানেসবার্গে শুরু হচ্ছে প্রথম টেস্ট। অথচ তার আগেই দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরের।
ক্রীড়া প্রতিবেদক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Jan 2013, 07:08 PM
Updated :
23 Aug 2022, 10:07 AM
পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানিয়েছেন এ কথা।
তিনি জানান, “চিকিৎসক তাকে (তৌফিক) চার-পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তার পরিবর্তে পিসিবির কাছে আরেক জনকে পাঠানোর অনুরোধ জানিয়েছে।”
তৌ্ফিক উমরের জায়গায় আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরান ফারহাতকে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে পিসিবি।
অনেক দিন ধরে ওয়ানডে দলের বাইরে থাকলেও পাকিস্তানের সর্বশেষ ১৮টি টেস্টেই খেলেছিলেন ৩১ বছর বয়সী তৌ্ফিক। ৪৩ টেস্টে ৭টি শতকসহ ৩৮.৭২ গড়ে ২,৯৪৩ রান করেছেন তিনি।
শুক্রবার থেকে জোহানেসবার্গে শুরু হচ্ছে প্রথম টেস্ট। অথচ তার আগেই দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরের।
ক্রীড়া প্রতিবেদক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:০৮, ৩০ জানুয়ারী ২০১৩ | আপডেট: ১০:০৭, ২৩ আগস্ট ২০২২