২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব কমালেন গুচ

ইংল্যান্ড টেস্ট দলের প্রতি মনযোগ বাড়াতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্রাহাম গুচ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গুচ সরে দাঁড়ানোয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের আরেক সাবেক ব্যাটসম্যান গ্রাহাম থর্প।

ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্বও অবশ্য দুজনের কাঁধে। টেস্ট দলের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে আছেন অ্যাশলে জাইলস।