২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের সামনে শ্রীলঙ্কা

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ হয়েছে অস্ট্রেলিয়ার। সোমবার মেলবোর্নে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই ব্যাটিংয়ের দিকে একটু বেশিই জোর দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জেতায় শ্রীলঙ্কার সামনে সিরিজ জয়ের হাতছানি।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, “ব্যাটিংয়ে আমাদের আরো বেশি ঝুঁকি নিতে হবে।”

সিডনিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে মাত্র তিন উইকেট হারালেও ১৩৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

জবাবে এক সময় অস্বস্তিতে পড়লেও অ্যাঞ্জেলো ম্যাথিউসের অধিনায়কোচিত ইনিংসে জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।