নিউজিল্যান্ড সফরে নেই কিসওয়েটার
ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরের জন্য তিন ধরণের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। কোনো দলেই জায়গা হয়নি ব্যাটসম্যান-উইকেট রক্ষক ক্রেইগ কিসওয়েটারের।
এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড।
প্রায় তিন দশক পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ী দলে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুধু পেসার টিম ব্রেসনানের জায়গায় টেস্ট দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন ৭টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার ক্রিস ওকস।
টেস্ট দল: অ্যালিস্টার কুক(অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভেন ফিন, গ্রাহাম ওনিয়ন্স, মন্টি পানেসার, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, জো রুট, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট, ক্রিস ওকস।
ওয়ানডে দল: অ্যালিস্টার কুক(অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, জেমস হ্যারিস, এউইন মর্গান, সমিত প্যাটেল, জো রুট, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, ক্রিস ওকস।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড(অধিনায়ক), জনি বেয়ারস্টো, ড্যানি ব্রিগস, জস বাটলার, জেড ডার্নবাখ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, মাইকেল লাম্ব, স্টুয়ার্ট মিকার, এউইন মর্গান, সমিত প্যাটেল, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস, লুক রাইট।
