ওয়ানডে সিরিজ ভারতের
চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
বুধবার মোহালিতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৭ রান করে ইংল্যান্ড। অর্ধশতক করেন তিন জন-অধিনায়ক অ্যালিস্টার কুক (৭৬), কেভিন পিটারসেন (৭৬) ও জো রুট (অপরাজিত ৫৭)।
৩৯ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটো করে উইকেট ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের।
জবাবে রোহিত শর্মার ৮৩ ও ম্যাচ সেরা সুরেশ রায়নার অপরাজিত ৮৯ রান ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
রোববার পঞ্চম ও শেষ ওয়ানডে হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৫৭/৭ (কুক ৭৬, বেল ১০, পিটারসেন ৭৬, মর্গান ৩, প্যাটেল ১, রুট ৫৭*, বাটলার ১৪, ব্রেসনান ০, ট্রেডওয়েল ৬*; জাদেজা ৩/৩৯, ইশান্ত ২/৪৭, অশ্বিন ২/৬৩)
ভারত: ৪৭.৩ ওভারে ২৫৮/৫ (গম্ভীর ১০, রোহিত ৮৩, কোহলি ২৬, যুবরাজ ৩, রায়না ৮৯*, ধোনি ১৯, জাদেজা ২১*; ট্রেডওয়েল ২/৫৪, ফিন ১/৩৯, ব্রেসনান ১/৫৯, ডার্নবাখ ১/৫৯)
ম্যাচ সেরা: সুরেশ রায়না
