২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের সন্ধানে শ্রীলঙ্কা

সিডনিতে বৃষ্টি আইনের মারপ্যাঁচে পড়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য পূরণ হয়নি। সেই হতাশাকে পেছনে ফেলে বুধবার হোবার্টে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

অস্ট্রেলিয়া সফর শেষে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া মাহেলা জয়াবর্ধনে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “সর্বশেষ তিনটি ম্যাচ আমরা নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করেছি। হোবার্টেও ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

স্বাগতিকদের সিরিজ জয়ের কোনো সম্ভাবনা নেই। তারা তাই সিরিজ অমীমাংসিত রাখার দিকেই মনযোগ দিচ্ছে। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি বলেন, “২-২এ সিরিজ শেষ করতে পারলেই তা হবে আমাদের জন্য দারুণ ঘটনা।”

অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, মঙ্গলবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। বুধবার তাকে পাওয়া নিয়ে শঙ্কায় স্বাগতিকরা।