২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের সামনে ভারত

বুধবার মোহালিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ ওয়ানডে। জিতলেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 06:47 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অনেক দিন পরে হলেও বিরাট কোহলি তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন।

আত্মবিশ্বাসী স্বাগতিকদের আরেকটি বড় প্রাপ্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে ৬১ রান করে অপরাজিত থাকার পাশাপাশি দুই উইকেট নেন তিনি। রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে ১৯ রানে নেন তিন উইকেট।

এ প্রসঙ্গে ধোনি বলেন, “তাকে (জাদেজাকে) দলে পেয়ে আমরা দারুণ লাভবান হয়েছি। আমাদের বোলিং অলরাউন্ডারের সঙ্কট ছিল। জাদেজা আসায় তার সমাধান হয়েছে।