অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে শন মার্শ
প্রায় এক বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শ।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ ৪১২ রান করায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে।
