চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি থামলেও খেলা পরিত্যক্ত ঘোষণা করায় ক্ষুব্ধ শ্রীলঙ্কার অধিনায়ক।
ক্রীড়া প্রতিবেদক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Jan 2013, 06:04 PM
Updated :
23 Aug 2022, 10:04 AM
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সমতা ফেরানোর আশা কিংবা শ্রীলঙ্কার সিরিজ জয় নিশ্চিত করার স্বপ্ন ভেসে গেছে বৃষ্টিতে। চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি থামলেও খেলা আর শুরু করেননি আম্পায়াররা। সেজন্য শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ভীষণ ক্ষুব্ধ।
সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “মাস তিনেক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ খেলার সময় বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটা নিয়মাবলী হাতে পেয়েছিলাম আমরা। পাল্লেকেলেতে একবার এর চেয়েও বেশি বৃষ্টির পর আমরা খেলেছিলাম। বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছে। আমার মনে হয় নিয়মের ক্ষেত্রে আরো ধারাবাহিকতা থাকা উচিৎ।”
“এ সম্পর্কে আইসিসির কাছে আমরা হয়তো জানতে চাইবো। আমরা সঠিক নির্দেশনা পেতে চাই। সিডনির মতো একটা ক্রিকেট ভেন্যুতে এ ধরণের বৃষ্টির পর অবশ্যই খেলা হওয়া উচিৎ,” যোগ করেন জয়ার্ধনে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার সিদ্ধান্তে হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক আরো বলেন, “আজ (রোববার) প্রথমে আমি বল করতেই চেয়েছিলাম। তার একটাই কারণ, আবহাওয়া। ডাকওয়ার্থ-লুইসের (বৃষ্টি আইন) প্রয়োজন পড়লে কত রানের জন্য ব্যাট করতে হবে সে সম্বন্ধে ধারণা পাওয়ার জন্যই আমরা পরে ব্যাট করতে চাইছিলাম। আমাদের বোলাররা আজকেও দারুণ বল করেছে। বৃষ্টির পর আমাদের জয়ের লক্ষ্য আরো সহজ হতো হয়তো।”
রোববার প্রকৃতির বিরূপ আচরণের কারণে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ২২২ রানে বেঁধে ফেলে ফেলেছিল অতিথিরা। কিন্তু ৩ ওভার ২ বলে বিনা উইকেটে ১৪ রান করার পর বৃষ্টি নামে এবং সেখানেই খেলার সমাপ্তি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের কণ্ঠেও হতাশা। তিনি বলেন, “এই ভেন্যুটি ভালো পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য পরিচিত। আমি এখানে অনেক ম্যাচ খেলেছি। আজকে এখানে যত পানি ছিল তার চেয়ে বেশি পানি থাকার পরও আমরা খেলতে পেরেছি।”
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে ২৩ জানুয়ারি, হোবার্টে। সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে এগিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২২২/৯ (ওয়ার্নার ৬০, হিউজ ১, ক্লার্ক ২০, হাসি ১, বেইলি ২২, ওয়েড ৩১, হেনরিকস ৩, জনসন ১০, স্টার্ক ৫২*, ম্যাকে ২, ডোহার্টি ১০, কুলাসেকারা ৩/৩০, মালিঙ্গা ২/৩৩, হেরাথ ২/৩৭, পেরেরা ২/৬৪)
শ্রীলঙ্কা: ৩.২ ওভারে ১৪/০ (জয়াবর্ধনে ৪*, দিলশান ৯*)
চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি থামলেও খেলা পরিত্যক্ত ঘোষণা করায় ক্ষুব্ধ শ্রীলঙ্কার অধিনায়ক।
ক্রীড়া প্রতিবেদক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:০৪, ২০ জানুয়ারী ২০১৩ | আপডেট: ১০:০৪, ২৩ আগস্ট ২০২২